• হোম > জাতীয় > ১২ বছরের কম বয়সীদের এখনই টিকা নয়

১২ বছরের কম বয়সীদের এখনই টিকা নয়

  • সোমবার, ১ নভেম্বর ২০২১, ১৫:৫১
  • ৫৪৭

 ১২ বছরের কম বয়সীদের এখনই টিকা নয়

এখনই ১২ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম শুরু করা হবে। আপাতত রাজধানীর আটটি স্কুলকে টিকাদান কার্যক্রমের জন্য ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আট কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার করে ৪০ হাজার শিশুকে টিকা দেয়া হবে। সেই হিসাবে একটি কেন্দ্রে দৈনিক পাঁচ হাজার শিশুকে টিকা দেয়া হবে।

সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে কোনো সঙ্কট নেই। তাদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত এ টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ ডোজ দেয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেয়া হবে। আরো বেশকিছু টিকা পাইপলাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114175 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 08:07:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group