• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > একই পরিবারের ৬ জন দগ্ধ চট্টগ্রামে

একই পরিবারের ৬ জন দগ্ধ চট্টগ্রামে

  • মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ১১:৩৪
  • ৬০৬

 একই পরিবারের ৬ জন দগ্ধ চট্টগ্রামে

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার একটি বাসায় শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার।

হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজ মঙ্গলবার সকালে জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে।

ওসি জহির জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114219 ,   Print Date & Time: Saturday, 15 August 2026, 09:33:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group