• হোম > চট্টগ্রাম > হাসপাতালের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

হাসপাতালের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

  • মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ১৬:০০
  • ৬৫৫

হাসপাতালের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের একটি টয়লেট থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে নবজাতকটি উদ্ধার করেন হাসপাতালের এক নার্স।

হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটের দায়িত্বরত অনারারি মেডিকেল অফিসার ডা: রায়হান চৌধুরী বলেন, ভোরের দিকে কান্নার শব্দ শুনে এক নার্স ওই নবজাতককে টয়লেটে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে নিয়ে এসে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে। শিশুটি সুস্থ আছে।

তিনি জানান, শিশুটির বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র : ইউএনবি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114224 ,   Print Date & Time: Monday, 25 May 2026, 03:55:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group