• হোম > বাংলাদেশ > ৬ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী কবিতার জয়

৬ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী কবিতার জয়

  • বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১০:৩৬
  • ৬১১

 ৬ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী কবিতার জয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির পেয়েছেন ৩৪৩ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে একটানা বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়।

এ ভোটগ্রহণ শেষে শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমের নির্বাচন কন্ট্রোলরুম থেকে রাত সাড়ে ৯টার দিকে বেসরকারি আওয়ামী লীগ প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাকে বিজয়ী ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

১৬০ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

গত ২ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114250 ,   Print Date & Time: Thursday, 30 July 2026, 08:24:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group