• হোম > বিনোদন > ‘অহংকারী বউ’ মাহি

‘অহংকারী বউ’ মাহি

  • বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১৬:৪৯
  • ৫৮১

 ‘অহংকারী বউ’ মাহি

বড়লোকের অংহকারী মেয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি! এমন রূপে তাকে দেখা যাবে নতুন এক সিনেমায়। নাম ‘অহংকারী বউ’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকেই সিনেমাটা করছি। এটা একটা রেডি প্রজেক্ট। আমার মনে হয়েছে, মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’

তিনি আরও বলেন, ‘সিনেমায় বড়লোকের অংহকারী মেয়ের চরিত্রে অভিনয় করবে মাহি। সব ঠিক থাকলে আগামী ১৭ ডিসেম্বর থেকে এর শুটিং শুরুর ইচ্ছে আছে।’

এদিকে, ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্ব সুন্দরী’। এতে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি। আর দ্বিতীয় সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114265 ,   Print Date & Time: Wednesday, 24 June 2026, 11:54:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group