• হোম > বিনোদন > হৃতিকের পাশে থাকতে ১৬ কোটি ব্যয় হবে সানিয়া

হৃতিকের পাশে থাকতে ১৬ কোটি ব্যয় হবে সানিয়া

  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, ১৭:৩৩
  • ৬৪৮

 হৃতিকের পাশে থাকতে ১৬ কোটি ব্যয় হবে সানিয়া

আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন সানিয়া মালহোত্রা। সিনেমাপ্রেমীদের কাছে তিনি ‘দঙ্গল কন্যা’ হিসেবেও পরিচিত। এবার তিনি আবারও আলোচনায় এসেছেন মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনে।

জানা গেছে, সানিয়ার এই নতুন ফ্ল্যাটের দাম ভারতীয় মুদ্রায় ১৪ দশমিক ৩ কোটি রুপি।জুহুর ভার্সোবা লিংক রোডের ‘বেভিউ’ বিল্ডিংয়ে ফ্ল্যাটটি কিনে হৃতিক রোশনের প্রতিবেশী হলেন এই বলিউড অভিনেত্রী।

সমীর ভোজওয়ানি নামে এক আবাসন ব্যবসায়ীর নামে রেজিস্ট্রার করা ছিল ওই ফ্ল্যাটটি। সম্প্রতি, সেই মালিকানার জায়গায় উঠে এসেছে সানিয়ার নাম। আরও জানা গেছে, স্ট্যাম্প ডিউটির ৭১.৫ লাখ রুপি জমা দিয়ে ১৪.৩ কোটিতে এই ফ্ল্যাটটি কিনেছেন সানিয়া ও তার বাবা সুনীল কুমার মালহোত্রা।

গেল বছর ১০০ কোটি খরচ করে এই একই অ্যাপার্টমেন্টে দু’দুটি বিরাট ফ্ল্যাট কিনেছেন হৃতিক। বলি-তারকার ৩৮,০০০ স্কোয়ার ফিটের ওই দুই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ৬,৫০০ স্কোয়ার ফিতের একটি টেরেস গার্ডেনও! রয়েছে ১০টি গাড়ি পার্কিংয়ের স্লটও। মুম্বাইতে সানিয়ার এটাই প্রথম সম্পত্তি নয়; ২০১৮ সালে চোখধাঁধানো আরেকটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114308 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 11:48:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group