• হোম > বাংলাদেশ > রাতে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

রাতে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ১০:৪৫
  • ৫৬০

 রাতে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দর

তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হবে।

আগামী ১০ ডিসেম্বর থেকে প্রায় ছয় মাস বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণকাজ চলবে রাতে। আর সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে রানওয়ে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114488 ,   Print Date & Time: Tuesday, 4 August 2026, 10:20:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group