• হোম > আইন-অপরাধ > চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় নারী আটক

চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় নারী আটক

  • বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ১৯:৪৭
  • ৫২৮

 চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় নারী আটক

চাকরির প্রলোভনে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সালমা আক্তার নামে এক নারীকে আটক করেছে র‌্যাব-১।

আজ বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন বাসা-বাড়িতে নিরাপত্তাকর্মী বা বডিগার্ড হিসেবে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া অভিযোগে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114875 ,   Print Date & Time: Friday, 24 July 2026, 11:22:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group