• হোম > বিনোদন > ফের বিচারক মিঠুন

ফের বিচারক মিঠুন

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ১২:০৯
  • ৪৫৪

 ফের বিচারক মিঠুন

ফের বিচারক মিঠুন
বিনোদন ডেস্ক
বিনোদন ১৮ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
টিভির পর্দায় তিনিই মহাগুরু। রিয়্যালিটি শোয়ে এলে মিঠুন চক্রবর্তীই পুরো শোয়ের টিআরপি। এক সংলাপেই এখনও মাত করে দিতে পারেন তিনি। আর তাই তো যে কোনও প্রযোজক সংস্থাই তাদের শোয়ে চান মিঠুন চক্রবর্তীকেই। এবার সেরকমই এক ব্যবস্থা করে ফেলল কালারস। মিঠুন চক্রবর্তীকে বিচারক বানিয়ে এবার আসতে চলেছে নতুন রিয়্যালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।

সুপারস্টার হওয়ার পথটা মিঠুনের কাছে সহজ ছিল না।

জিম্মি মোল্লা বারাদার, মারা গেছেন আখুন্দজাদা
জীবনে অনেক ন্যাপি পাল্টিয়েছি, বৃটিশ প্রধানমন্ত্রী স্বীকার করলেন তিনি ছয় সন্তানের বাবা
Bangladesh এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে না
ব্যবহৃত গাড়ির দাম | বিজ্ঞাপন অনুসন্ধান

স্মার্টফোনের স্ক্রিন প্রটেক্টর: বাঁচায়তো না, উল্টো ক্ষতি করে!
অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের জমি নিজেই বানিয়েছেন। উত্তর কলকাতার মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা। মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই।

নতুন এই রিয়্যালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালারস চ্যানেলকে ধন্যবাদ। এর আগে খবরে এসেছিল ধারাবাহিকে অভিনয় করছেন মিঠুন। শোনা গিয়েছিল এই ধারাবাহিকে অভিনয় করার জন্য নাকি পারিশ্রমিক কমিয়েও দিয়েছিলেন মিঠুন।

সূত্র; আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114905 ,   Print Date & Time: Tuesday, 5 May 2026, 12:24:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group