• হোম > জাতীয় > চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

  • শনিবার, ৪ ডিসেম্বর ২০২১, ১৭:০১
  • ৪৯৮

 চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল রোববার (৬ ডিসেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডেকেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৪৪৩ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ৫ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115281 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 01:09:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group