• হোম > বিনোদন > অভিনয় দিয়ে সবার হৃদয় জিততে চান শ্রাবন্তী

অভিনয় দিয়ে সবার হৃদয় জিততে চান শ্রাবন্তী

  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৮
  • ৫১২

 অভিনয় দিয়ে সবার হৃদয় জিততে চান শ্রাবন্তী

মডেল-অভিনেত্রী শ্রাবন্তী শেলীনা। নিয়মিত মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করছেন উদীয়মান এই অভিনেত্রী। ২০১৫ সালে একটি একক নাটকে অভিনয় দিয়ে শোবিজে তার পথচলা শুরু। সম্প্রতি তার অভিনীত দারাজ, ভিভেল কফি, ফিজি আইস টি, যমুনা ইলেক্ট্রনিকস বিজ্ঞাপনচিত্রগুলো প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এ ছাড়াও সম্প্রতি বেশ ক’টি একক নাটকের কাজ শেষ করেছেন তিনি।

নাটকের পাশাপাশি সদা হাস্যোজ্জল শ্রাবন্তীর প্রকাশের অপেক্ষায় আছে ‘নয়া কইন্যা আইলা ঘরে’ ও ‘মনের দরজা’ শিরোনামে দুটি মিউজিক ভিডিও। গান দুটি নিয়ে বেশ আশাবাদী তিনি। এ ছাড়াও ‘গার্লস ফ্ল্যাট’ নামের একটি ওয়েব সিরিজও আছে অবমুক্তির অপেক্ষায়।

বর্তমানে শ্রাবন্তী শেলীনা অভিনীত ধারাবাহিক নাটকের মধ্যে এশিয়ান টিভিতে আল হাজেনের ‘প্রেম চক্কর’, মাছরাঙায় শামীম জামানের ‘প্রিয়জন’, আরটিভিতে হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’, একুশে টিভিতে জুয়েল হাসানের ‘যাহা বলিব সত্য বলিব’, একুশে টিভিতে আসাদুজ্জামান আসাদের ‘জামাই ফান্দ’ প্রচার হচ্ছে।

অভিনয় প্রসঙ্গে শ্রাবন্তী শেলীনা বলেন, ‘শুরুর দিকে সব ধরনের কাজ করলেও বর্তমানে আমি বেছে বেছে কাজ করছি। গল্প ও চরিত্রের ব্যাপারে বেশ মনোযোগী এখন। নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সু-অভিনয় দিয়ে সবার হৃদয় জয় করে টিকে থাকতে চাই। ভালো মানের সিনেমা পেলে বড় পর্দায় কাজ করার আগ্রহ আছে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক শিল্পীই চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন। আমিও তার ব্যতিক্রম নই। যদিও প্রতিনিয়ত আমি অভিনয় শিখছি তবে, যেই মাধ্যমই হোক না কেন অভিনয় করে যেতে চাই মন দিয়ে।’

শ্রাবন্তী শেলীনার উল্লেখযোগ্য মিউজিক ভিডিও’র মধ্যে অন্যতম হচ্ছে, ‘বোকা পাখি’, ‘দূর প্রবাস’, ‘যমুনার জল দেখতে কালো’, ‘আইও আমার বাড়ি’, ‘ফেটে যায় বুক’, ‘জলের ভেতর’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115334 ,   Print Date & Time: Wednesday, 12 August 2026, 12:16:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group