• হোম > বিনোদন > ভালোবাসা আইসক্রিমের মতো : মাহি

ভালোবাসা আইসক্রিমের মতো : মাহি

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০১
  • ৫৭২

 ভালোবাসা আইসক্রিমের মতো : মাহি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ শেষে দেশে ফিরে আবারো সব কিছু নতুনভাবে শুরু করছেন। আজ বুধবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভালোবাসার বিশেষ বার্তা দিয়েছেন মাহি। সেখানে এই নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতাই যেন তুলে ধরেছেন।

মাহি তার পোস্টে লিখেছেন, ‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতো। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেন, আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবে না।’ ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিয়ে নায়িকা লিখেছেন, ‘কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কী হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’

পোস্টে মাহি আরও লিখেছেন, ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতো রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেওয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি-আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’

গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115609 ,   Print Date & Time: Saturday, 30 May 2026, 05:59:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group