• হোম > বাংলাদেশ > শীতের তীব্রতা বাড়বে

শীতের তীব্রতা বাড়বে

  • রবিবার, ২ জানুয়ারী ২০২২, ১১:০৪
  • ৬২৯

 শীতের তীব্রতা বাড়বে

নতুন বছরের প্রথম দিন থেকেই শীত বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রবিবার (২ জানুয়ারি) দেশের অধিকাংশ এলাকায় কুয়াশা আরও বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।
এদিকে দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115669 ,   Print Date & Time: Wednesday, 17 June 2026, 05:43:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group