• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > নৌকায় সিল মারতে গিয়ে প্রিসাইডিং অফিসার আটক

নৌকায় সিল মারতে গিয়ে প্রিসাইডিং অফিসার আটক

  • বুধবার, ৫ জানুয়ারী ২০২২, ১৮:৫৩
  • ৪৯৮

 নৌকায় সিল মারতে গিয়ে প্রিসাইডিং অফিসার আটক

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে সিল মারার সময় এক প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে আটক করেন।

আটক হওয়া প্রিসাইডিং অফিসারের নাম এইচ এম কামরুজ্জামান। তিনি উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ীর ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারতে যান। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে হাতেনাতে আটক করেন।

বর্তমানে এইচ এম কামরুজ্জামানকে ওই কেন্দ্রের কেন্দ্রের একটি কক্ষে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115785 ,   Print Date & Time: Sunday, 15 March 2026, 10:44:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group