• হোম > অন্যান্য খেলা | খেলা > ‌‘নাম্বার ওয়ান’ তারকা জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

‌‘নাম্বার ওয়ান’ তারকা জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

  • বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২, ১২:০৯
  • ১৫৩৪

নোভাক জোকোভিচ

টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। বিশ্বের নাম্বার ওয়ান তারকা জোকোভিচকে মেলবোর্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এরপর সীমান্ত রক্ষী বাহিনী ঘোষণা দিয়েছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের নিয়ম মানেননি।

বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, জোকোভিচকে সরকারের তত্ত্বাবধানে একটি হোটেলে আবদ্ধ রাখা হবে। হোটেল থেকেই তাকে অস্ট্রেলিয়ার বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

মেলবোর্নে খেলতে হলে সবাইকে টিকা নিতে হবে। তবে কেউ ধর্মীয় বিশ্বাসগত কিংবা মেডিকেল সংশ্লিষ্ট কারণ দেখিয়ে তা এড়াতে পারবেন; এমন বিধির সুযোগ নিয়ে অস্ট্রেলিয়ার প্রবেশ করেছিলেন জোকোভিচ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, কেউ তার দেশের আইনের ঊর্ধ্বে নন। তাকে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, জোকোভিচ অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন কিংবা আবারও ভিসার জন্য আবেদন করতে পারেন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115856 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 03:45:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group