• হোম > বাংলাদেশ | রংপুর > তিতাস নদী থেকে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

তিতাস নদী থেকে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

  • রবিবার, ৯ জানুয়ারী ২০২২, ১৮:০০
  • ৫৯৬

 অসীম আচার্য

বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তিতাস নদী থেকে অসীম আচার্য (২৯) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিতাস নদীর মনিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অসীম উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত গোপী চন্দ্রের ছোট ছেলে।

জানা যায়, অসীম চন্দ্র আচার্য মনিপুর থেকে ছোট নৌকা করে গোসাইপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে সে পানিতে তলিয়ে যায়। এসময় নেপাল সরকার নামে আরও একজন নিখোঁজ অসীমের সঙ্গে ছিলেন। নেপাল সরকার তীরে উঠতে সক্ষম হলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ধাক্কা দেয়া বালুবাহী বাল্কহেডটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, নিখোঁজ অসীমের মরদেহ তিতাস নদীর মনিপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115953 ,   Print Date & Time: Sunday, 3 May 2026, 06:21:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group