• হোম > ঢাকা | বাংলাদেশ > শামীম ওসমান নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়: আইভী

শামীম ওসমান নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়: আইভী

  • বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ১২:৪৭
  • ৬০৩

 সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সে (শামীম ওসমান) তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়।

আজ সকালে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে ‘শামীম ওসমান কি আপনার সাথে আছেন কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী এ কথা বলেন।

এসময় আইভী আরো বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরোতে অনেক বিষয় আছে সেগুলো বলেন।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচেনর পরিবেশ সুষ্ঠু রয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116030 ,   Print Date & Time: Wednesday, 29 April 2026, 07:51:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group