• হোম > জাতীয় > বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

  • বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ১৭:২৩
  • ৫৬৫

সংগৃহীত ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিধিনিষেধের অংশ হিসেবে আগামী শনিবার থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন শুরু হবে। তবে বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বনানীতে বিআরটিএ ভবনে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বৈঠকে পরিবহন মালিক সমিতি স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর অনুরোধ জানায়।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116048 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 02:16:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group