• হোম > বাংলাদেশ | রাজশাহী > চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১১:০৫
  • ৬১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে বিদায় সংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর উপজেলা প্রশাসন।
বুূধবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক সাংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হালিমা বেগম। পরে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116060 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 06:00:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group