• হোম > জাতীয় > বুস্টার ডোজে দেয়া হবে মডার্নার টিকা

বুস্টার ডোজে দেয়া হবে মডার্নার টিকা

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৫:৫৯
  • ৫৩৮

 সংগৃহীত ছবি

দেশে করোনা প্রতিরোধে এবার টিকার বুস্টার বা তৃতীয় ডোজে ফাইজারের পরিবর্তে এখন থেকে দেয়া হবে মডার্নার টিকা। এতদিন ফাইজারের টিকা দিয়েই বুস্টার ডোজ দেয়া হচ্ছিল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশিদ আলমের বরাত দিয়ে পরিচালক ও লাইন ডিরেক্টর শামসুল হকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে ফাইজারের টিকার পরিবর্তে মডার্নার টিকা দেয়া হবে। স্কুল-কলেজগামী ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার নিয়েছেন, তাদের জন্য এই টিকা সংরক্ষণ করতে বলা হয়েছে।

মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের তৈরি ফাইজার-বায়েএনটেকের টিকা বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে আসছে। মডার্নার টিকাও যুক্তরাষ্ট্রে তৈরি। এই দুটি টিকা করোনা থেকে সুরক্ষা দিতে বেশ কার্যকর বলে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116095 ,   Print Date & Time: Sunday, 9 August 2026, 12:56:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group