• হোম > জাতীয় > দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৬:০৩
  • ৪৯৫

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

এসময় দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে গবেষণায় জোর দিতে হবে। সরকার গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ রেখেছে।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকাকালীন প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে বিএনপি। তাদের কাছে ক্ষমতা ছিলো ভোগের।

অনুষ্ঠানে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেয়ার আহ্বান জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে, এটা দ্রুত ছাড়াচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি, তারা এখনই টিকা নিয়ে নিন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116099 ,   Print Date & Time: Saturday, 15 August 2026, 02:09:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group