• হোম > বিশেষ নিউজ > শুধু সর্দি-জ্বর নয়, পেটের অসুখও বাধাচ্ছে ওমিক্রন

শুধু সর্দি-জ্বর নয়, পেটের অসুখও বাধাচ্ছে ওমিক্রন

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৬:০৫
  • ৫০৭

 সংগৃহীত ছবি

বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ছে করোনার অতিসংক্রমণশীল ধরন ওমিক্রন। চিকিৎসকদের মতে, ডেল্টা ভাইরাসের তুলনায় ওমিক্রন তুলনামূলকভাবে কম ভয়ঙ্কর। তাই ওমিক্রনের আক্রান্তদের হালকা জ্বর, গলা ব্যথা, নাক থেকে জল পড়া, খুসখুসে কাশি ইত্যাদি মৃদু উপসর্গ দেখা দিচ্ছে।

এর পাশাপাশি জ্বর নেই, অথচ আপনি যদি বমি বমি ভাব বা পেট ব্যথায় ভুগে থাকেন, তাহলে সেগুলোও ওমিক্রন সংক্রমণের কারণে হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা বলছেন, জ্বর-সর্দি-কাশি বা শ্বাসকষ্টের লক্ষণ ছাড়াও যদি হঠাৎই পেটের গোলমাল শুরু হয়, সেক্ষেত্রে কোভিড পরীক্ষা করিয়ে নেয়া উচিত।

ওমিক্রন আপনার শ্বাসযন্ত্রকে প্রভাবিত করার পাশাপাশি পেটের গোলমালেরও কারণ হতে পারে। এমনকি, যারা দুটি করে টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রেও এ উপসর্গগুলো লক্ষণীয়।

ওমিক্রনের নতুন কতগুলো উপসর্গ হল— বমি বমি ভাব, পেটে ব্যথা, বমি হওয়া, খিদে কমে যাওয়া এবং ডায়রিয়া।

তবে চিকিৎসকরা বলছেন, যেহেতু আক্রান্তদের মধ্যে প্রায় অধিকাংশ রোগী দুটি করে টিকা নিয়েছেন, ফলে এই নতুন উপসর্গগুলো খুব একটা উদ্বেগজনক হয়ে উঠবে না।

অনেকেই জ্বর-সর্দি-কাশি বা পেটের গোলমালকে খুবই হালকাভাবে নিচ্ছেন। যেটা একেবারেই ঠিক নয়। মাথায় রাখা প্রয়োজন যে সাধারণ ঠান্ডা লাগার ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা, বমি বমি ভাব, খিদে হ্রাস ইত্যাদি লক্ষণগুলি দেখা যায় না।

তাই এই রকম উপসর্গ দেখা দিলে সবার আগে পরীক্ষা করিয়ে নিন। পাশাপাশি বেশি করে পানি খান। স্বাস্থ্যকর এবং হালকা খাবার খান। মশলাদার খাবার ও অ্যালকোহল এড়িয়ে চলুন।

বমি বমি ভাব বা পেট ব্যথার মতো লক্ষণগুলো দেখা দিলে কীভাবে প্রতিরোধ করবেন?

১) আধ সিদ্ধ খাবার খাবেন না। ভাল করে রান্না করে তবেই খান।

২) হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখুন। রান্না বা খাওয়ার আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

৩) অন্যের থালা থেকে খাবার তুলে এই পরিস্থিতিতে না খাওয়াই ভাল।

৪) ফল খাওয়ার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর ভাল করে ধুয়ে নিয়ে খান।

৫) এই সময় বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলুন। সূত্র: আনন্দবাজার অনলাইন।
সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116101 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 08:09:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group