• হোম > শিক্ষাঙ্গন > চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৭:৪২
  • ৫২৯

 সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীতে জাকিয়া চৌধুরী (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় ইপিজেড থানা এলাকার নেভি গেট কলোনি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাকিয়া চৌধুরী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স) ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি নেভি গেট কলোনি এলাকার এটি এম জোবায়ের চৌধুরীর মেয়ে বলে জানা গেছে।
জানা যায়, রাতে ওই ছাত্রী নিজের রুম ভেতর থেকে বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেয়ায় তার বাবা মা দরজা ভেঙে ভেতরে ফ্যনের সাথে তাকে ঝুলতে দেখে। পরে ইপিজেড থানায় ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করা করে।

এই বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম মানবজমিনকে বলেন, বৃহস্পতিবার ভোররাতে ভুক্তভোগী পরিবার থেকেই থানায় ফোন দিলে আমরা ঝুলন্ত মরদেহ দেখতে পাই।পরে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116148 ,   Print Date & Time: Wednesday, 3 June 2026, 02:46:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group