• হোম > বাংলাদেশ | সিলেট > বিজয়ী ইউপি মেম্বারকে টাকার মালা পরানোয় এসআই প্রত্যাহার

বিজয়ী ইউপি মেম্বারকে টাকার মালা পরানোয় এসআই প্রত্যাহার

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৮:৩৯
  • ৫২১

বিজয়ী ইউপি সদস্যকে টাকার মালা দিয়ে বরণ করেন হবিগঞ্জের মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম।
বিজয়ী এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে টাকার মালা দিয়ে বরণ করায় হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। গতকাল বুধবার রাতে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্বাক্ষরিত এক আদেশে পুলিশ লাইন্সে তাকে ক্লোজ করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই (নিরস্ত্র) মমিনুল ইসলাম গত ৬ জানুয়ারি বাঘাসুরা ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য তাজুল ইসলাম মহালদারের গলায় টাকার মালা পরিয়ে বরণ করেন। ওই ইউনিয়নের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন তিনি। পরে মালা পড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে সচেতন জনগণের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।

অভিযুক্ত এসআই মমিনুল ইসলাম বলেন, তিনি বাঘাসুরা বিটের দায়িত্বে ছিলেন। আইনশৃঙ্খলাসহ নানা কাজে জনপ্রতিনিধিদের কাজ করতে হয়। তিনি এলাকায় গেলে অন্যরা তাকে মালা দিচ্ছিলেন। তিনিও না বুঝে অন্যের হাতের মালা দিয়েছেন।

এ ঘটনায় গতকাল বুধবার রাতেই মাধবপুর থানা থেকে মমিনুল ইসলাম ছাড়পত্র নিয়ে হবিগঞ্জে পুলিশ লাইন্সের উদ্দেশে রওনা দেন।

সূত্রঃ আমাদেরসময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116182 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 06:24:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group