• হোম > আন্তর্জাতিক > মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক, দুর্ঘটনায় নিহত ৭

মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক, দুর্ঘটনায় নিহত ৭

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১০:৩৩
  • ৪৯১

প্রতীকী ছবি

ভারতের কর্ণাটকের দাভানগরে সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন দুর্ঘটনাস্থলেই মারা যান। আর অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর এনডিটিভি’র।

খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার কর্ণাটকে জাগালুরু তালুকার গ্রামের কাছে একটি রাস্তার বিভাজকের সঙ্গে গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার সিবি রিশ্যন্ত বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং গাড়িতে থাকা ১৩ যাত্রী ঘুমিয়ে ছিলেন। গাড়ির যাত্রীরা বেঙ্গালুরু থেকে মকর সংক্রান্তি উদযাপন করতে হসপেটে যাচ্ছিল।
নিহতদের মরদেহ জাগলুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116264 ,   Print Date & Time: Friday, 14 August 2026, 12:16:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group