• হোম > আইন-অপরাধ | ঢাকা | বাংলাদেশ > রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৫১

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১১:০৮
  • ৫৯২

 প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০২ পিস ইয়াবা, ৯৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116284 ,   Print Date & Time: Wednesday, 19 August 2026, 08:12:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group