• হোম > ঢাকা | বাংলাদেশ > বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের তিন বিচারপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের তিন বিচারপতির শ্রদ্ধা

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১৫:৪২
  • ৫১৯

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

আজ শনিবার দুপুরে তারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ১৯৭৫ এর ১৫ আগস্ট হত্যার শিকার বঙ্গবন্ধু ও তাঁর পরিবা‌রের সদস্যদের এবং ১৯৭১ মহান মু‌ক্তিযু‌দ্ধে শহীদদের রু‌হের মাগফিরাত কামনা ক‌রে মোনাজাত করা হয়।
এসময় গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আলমাস হোসেন মৃধা, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা দায়রা জজ আব্বাস উদ্দিন, গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116340 ,   Print Date & Time: Sunday, 8 February 2026, 05:25:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group