• হোম > বাংলাদেশ > গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১৬:৪৬
  • ৬১৬

 গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই চট্টগ্রামের বাসিন্দা। একজনের নাম তুষার (৪০), আরেকজন বিপ্লব (৪২)।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তুষার ও বিপ্লবকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় সাজ্জাদ ও প্রণব নামে দুজন আহত হয়েছেন।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116360 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 03:26:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group