• হোম > ঢাকা | বাংলাদেশ > ভোট দিলেন তৈমূর

ভোট দিলেন তৈমূর

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ০৮:৫১
  • ৫৪৮

ভোট দিলেন তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

রবিবার সকাল সোয়া ৮টায় মাজদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে তিনি ভোট দেন।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
এ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ নগরজুড়েই। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দুই প্রার্থীর প্রতীক নৌকা ও হাতি।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে (নৌকা), নাকি পরিবর্তনের স্লোগান নিয়ে আসা তৈমূর আলম খন্দকারকে (হাতি) বেছে নেবেন ভোটাররা- তা জানতে এখন কেবল একটু অপেক্ষা। তবে আগামী নগরপিতা যিনিই হোন না কেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছেন নগরবাসী।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116380 ,   Print Date & Time: Monday, 10 August 2026, 02:28:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group