• হোম > ঢাকা | বাংলাদেশ > মহাখালী বাস টার্মিনালের সামনে থেকে তরুণের মরদেহ উদ্ধার

মহাখালী বাস টার্মিনালের সামনে থেকে তরুণের মরদেহ উদ্ধার

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ০৯:১৬
  • ৫২৬

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল আউট গেটের সামনে থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, মহাখালী বাস টার্মিনালে আউট গেটের সামনে থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছি, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি।

কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন সেটি বের করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116403 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 03:03:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group