• হোম > ঢাকা | বাংলাদেশ > টাঙ্গাইল-৭ আসনে ভোট চলছে

টাঙ্গাইল-৭ আসনে ভোট চলছে

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১০:০৯
  • ৪৯০

সংগৃহীত ছবি

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টার দিকে এই ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো এই আসনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট পাঁচ প্রার্থী অংশ নিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রীমতী রুপা রায় চৌধুরী (ডাব)।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় (মহিলা কেন্দ্র) গোড়াইয়ে চারজন তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বছর ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।
নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ প্লাটুন বিজিবি, ৮ জন ম্যাজিস্ট্রেট, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছে।

গত ১৬ নভেম্বর এ আসনে জাতীয় সংসদের নির্বাচনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116415 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 12:05:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group