• হোম > ঢাকা | বাংলাদেশ > নিরাপত্তার চাদরে ঢাকা নারায়ণগঞ্জ

নিরাপত্তার চাদরে ঢাকা নারায়ণগঞ্জ

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১০:২১
  • ৪৬৫

---

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেল থেকে বিজিবির টহল চললেও আজ সকালে থেকে টহল বেড়েছে। প্রতিটি কেন্দ্রে বিজিবির একাধিক গাড়ি যাচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘নারায়ণগঞ্জে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যারা শনিবার রাত থেকে কাজ শুরু করেছে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ আলাদাভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। সবগুলো কেন্দ্রকে বিশেষ বিবেচনায় রেখে গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৯২টি ভোট কেন্দ্রের প্রতিটিতে একজন এসআই এর নেতৃত্বে আছে ৫ জন করে পুলিশ সদস্য।
এছাড়া ৮ জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আর স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশের ২৭টি ইউনিট কাজ করছে। মোবাইল টিম ৬৪টি মাঠে রয়েছে। প্রতিটি টিমে ৫ জন বিজিবি সদস্য, র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, চেকপোস্টও বসানো হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116422 ,   Print Date & Time: Wednesday, 18 March 2026, 06:57:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group