• হোম > বাংলাদেশ | রংপুর > ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৪:৩৭
  • ৫০২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চিলাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরও একজন।
শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলের বাড়ি উপজেলার চন্ডিপুর গ্রামে।

পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান মোটর সাইকেলে নিয়ে ঠাকুরগাও থেকে পীরগঞ্জে আসছিলেন। পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।
এতে পিতা ঘটনাস্থলেই মারা যায় এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহত হয় পয়গাম আলী নামে আরও একজন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116432 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 09:27:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group