• হোম > ঢাকা | বাংলাদেশ > অবশেষে ফাঁকা কেন্দ্রে ভোট দিলেন শামীম ওসমান

অবশেষে ফাঁকা কেন্দ্রে ভোট দিলেন শামীম ওসমান

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৬:০০
  • ৫৫৬

 শামীম ওসমান

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে এসেছেন শামীম ওসমান। রোববার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে তিনি ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দিতে আসেন।

শামীম ওসমান সিটি এলাকার ভোটার কিনা এ নিয়ে ধোঁয়াশা ছিল। ব্যাপারটা সারাদিন ধরেই গোপন ছিল। মুখ খুলছিলেন না কেউ। আবার বিভিন্ন সূত্রে বিভিন্ন কেন্দ্রের নাম শোনা যাচ্ছিল। অবশেষে আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে ঢোকেন বিকেল সাড়ে তিনটায়।

এ সময় কেন্দ্র প্রায় ফাঁকাই ছিল। ভোটাররা আগেই ভোট দিয়ে চলে গেছে। একরকম ফাঁকা কেন্দ্রে সময় শেষ হবার আধাঘণ্টা আগে তিনি ভোট দিতে এলেন।

সুত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116453 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 04:36:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group