• হোম > জাতীয় পার্টি | রাজনীতি > ফের করোনায় আক্রান্ত জি এম কাদের

ফের করোনায় আক্রান্ত জি এম কাদের

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৬:১১
  • ৭৫৭

জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জি এম কাদের। এতে রোববার তার রিপোর্ট পজিটিভ আসে।

রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট আছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জি এম কাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116465 ,   Print Date & Time: Saturday, 15 August 2026, 08:20:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group