• হোম > ঢাকা | বাংলাদেশ > শামীম ওসমান যে স্কুলে ভোট দিয়েছেন সেখানে হেরেছেন আইভী

শামীম ওসমান যে স্কুলে ভোট দিয়েছেন সেখানে হেরেছেন আইভী

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১৫:৩১
  • ৫৪৯

সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান যে স্কুলে ভোট দিয়েছেন সেখানে আইভী হেরেছেন ৯৮ ভোটের ব্যবধানে।

গতকাল রবিবার বেলা সাড়ে তিনটায় ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দেন আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সেখানে নৌকা পেয়েছে ১ হাজার ২০১ ভোট। প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক পেয়েছে ১ হাজার ২৯৯ ভোট।

আদর্শ স্কুলের ভোটকেন্দ্র-১-এ নৌকা পেয়েছে ৩৪৭ ভোট। হাতি পেয়েছে ২৬৮ ভোট। ভোটকেন্দ্র-২-এ নৌকা পেয়েছে ৪৯২ ভোট। হাতি পেয়েছে ৩৫২ ভোট। ভোটকেন্দ্র-২-এ ভোট দিয়েছেন শামীম ওসমান। ভোটকেন্দ্র-৩-এ নৌকা পেয়েছে ৩৬২ ভোট। হাতি পেয়েছে ৬৮০ ভোট। সব মিলে আদর্শ স্কুলে জয়ী হয়েছে হাতি।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116603 ,   Print Date & Time: Tuesday, 14 July 2026, 03:46:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group