• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী গ্রেফতার

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:২৫
  • ৪৮৭

ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলম গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

এপিবিএন পুলিশের দাবি, গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের আলীখালী এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলমকে (৪০) তার বসত ঘরের সামনে থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের একটি মামলা আদালতে বিচারাধীন আছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116664 ,   Print Date & Time: Tuesday, 2 June 2026, 05:55:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group