• হোম > বাংলাদেশ | ময়মনসিংহ > ময়মনসিংহে ট্রাক্টর উল্টে পুকুরে, নিহত ২

ময়মনসিংহে ট্রাক্টর উল্টে পুকুরে, নিহত ২

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:৫০
  • ৬৪৮

 সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজার সংলগ্ন আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাহাত মিয়া (২২) ও একই উপজেলার তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২)।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল মালেক। তিনি জানান, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে চালক ও সহকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116691 ,   Print Date & Time: Thursday, 14 May 2026, 09:40:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group