• হোম > বিনোদন > প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমু হত্যার কথা স্বীকার করলেন স্বামী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমু হত্যার কথা স্বীকার করলেন স্বামী

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ১৬:১০
  • ৬৭৫

রাইমা ইসলাম শিমু

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তার স্বামী নোবেল। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছে পুলিশ।

রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাতে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা প্রাইভেটকার জব্দ করা হয়। বর্তমানে র‌্যাব ও পুলিশ যৌথভাবে তাদের নিয়ে অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, অভিনেত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এর আগে গতকাল সোমবার সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর দিন শিমুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116715 ,   Print Date & Time: Thursday, 15 October 2026, 07:41:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group