• হোম > জাতীয় > করোনায় শনাক্ত ছাড়ালো ৮ হাজার, মৃত্যু ১০

করোনায় শনাক্ত ছাড়ালো ৮ হাজার, মৃত্যু ১০

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ১৮:৪৬
  • ৬২১

 ফাইল ছবি

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের পুরুষ ৮ জন এবং নারী ৬ জন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬৪ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে।

এদিকে গত একদিনে ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৪ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৬ হাজার ৬৭৬ জনের শরীরে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116743 ,   Print Date & Time: Thursday, 18 June 2026, 02:52:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group