• হোম > বিনোদন > করোনায় আক্রান্ত ন্যান্সি

করোনায় আক্রান্ত ন্যান্সি

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ১৯:৩৯
  • ৪৭৪

ন্যান্সি

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ শিল্পী বলেন, গত রোববার রাত থেকে আমি অসুস্থ। গতকাল সোমবার টেস্ট করাই। আজ মঙ্গলবার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।
ন্যান্সি আরও জানান, আমার স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গ নাই। তবে উপসর্গ দেখা দিলে তাদেরও কোভিড টেস্ট করা হবে।
কোভিডের দুই ডোজ টিকা নেওয়ার পরও তিনি আক্রান্ত হয়েছেন বলে জানান ন্যান্সি।

সূত্রঃ মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116752 ,   Print Date & Time: Wednesday, 22 July 2026, 09:33:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group