• হোম > বাংলাদেশ | রাজশাহী > শিবগঞ্জে “বীর মুক্তিযোদ্ধা কর্ণার” স্থাপন এর উদ্যোগ।

শিবগঞ্জে “বীর মুক্তিযোদ্ধা কর্ণার” স্থাপন এর উদ্যোগ।

  • বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ১৭:০৯
  • ৪৬৯

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেইজ সংরক্ষণের জন্য “বীর মুক্তিযোদ্ধা কর্ণার” স্থাপন এর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

১৯ই জানুয়ারি (বুধবার) উপজেলা প্রশাসনে র আয়োজনে উপজেলার সকল জীবিত/মৃত বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেইজ সংরক্ষণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি “বীর মুক্তিযোদ্ধা কর্ণার” স্থাপন এর উদ্যোগ নেয়া হয়েছে।

সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ শনু, ইউনিয়ন কমান্ডার আব্দুল হান্নানসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116804 ,   Print Date & Time: Saturday, 23 May 2026, 06:22:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group