• হোম > বাংলাদেশ | রাজশাহী > পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর

  • বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ১৯:১৯
  • ৫৫১

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ যাত্রী।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী থানার মারমি গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে জামাল উদ্দিন (৬০) ও বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের নুর মহলের মেয়ে আতিকা খাতুন (১০)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা এনায়েতপুরের দিকে যাওয়ার পথে মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পর জামাল উদ্দিন নামে এক বৃদ্ধ মারা যায়। আজ বুধবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিকা খাতুন মারা যায়। আহত বাকী দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116857 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 10:18:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group