• হোম > ঢাকা | বাংলাদেশ > অসহায় রিকশা চালকের ভাগ্যোন্নয়নে পাশে দাড়ালো “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন”

অসহায় রিকশা চালকের ভাগ্যোন্নয়নে পাশে দাড়ালো “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন”

  • শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ১২:২৯
  • ৫৪৪

সংগৃহীত ছবি

উত্তম কুমার গোস্বামী,রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে একজন দুস্থ-অসহায় ব্যক্তিকে ব্যাটারী চালিত রিক্সা প্রদান করলো রাজবাড়ীর সবচেয়ে জনপ্রিয় ও জনকল্যাণমূখী সামাজিক সংগঠন “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন”।
১৯শে জানুয়ারী (বুধবার) বিকালে রাজবাড়ীর ‘পরাণ মিস্ত্রী’র গ্যারেজ থেকে হারুন শেখ নামে অসহায় ওই ব্যক্তির কাছে রিক্সাটি হস্তান্তর করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার দাস সহ উপস্থিত ছিলেন, এডমিন হিটু মামুন, মোখলেছুর রহমান, ফারুক উদ্দিন, আজাদ বিপ্লব, সোলায়মান হিমেল, ব্র্যাংক ব্যাংকের রাজবাড়ী শাখার ম্যানেজার ওমর ফারুক, প্রবাসী ইঞ্জিঃ শাহিন আহম্মেদ, আশরাফুল আলম, জাকির হোসেন প্রমুখ।
কয়েকদিন পূর্বে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার বাসিন্দা রিক্সা চালক হারুন শেখের বাড়ী থেকে তার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটি চুরি হয়ে যায়। এতে প্রতিবন্ধী সন্তানসহ পরিবার নিয়ে বিপাকে পড়েন তিনি। ঘটনাটি জানতে পেরে “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন” এর ফেসবুক গ্রুপে একটি স্ট্যাটাস দেন ব্র্যাংক ব্যাংকের রাজবাড়ী শাখার ম্যানেজার ওমর ফারুক।
এরপর সংগঠনের এডমিন আরজিনা খাতুন ও হামিদা পারভীন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজার ওমর ফারুকের দেয়া আর্থিক সহায়তায় অসহায় হারুন শেখের জন্য একটি ব্যাটারী চালিত রিক্সা তৈরী করে দেয়া হয়।
রিক্সাটি পেয়ে আবেগাপ্লুত হারুন শেখ “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন” এর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য,করোনার প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সৃষ্ট “রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন” ইতোমধ্যে জেলার অসহায় মানুষের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, গৃহ নির্মাণ সহ মূমুর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহ করে বিশ্বস্ততার সাথে জনপ্রিয়তা অর্জন করেছে। যার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা.ক্যাপ্টেন সুমন হুসাইন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116906 ,   Print Date & Time: Thursday, 26 March 2026, 07:34:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group