• হোম > বাংলাদেশ > আগুনে পুড়ে ছাই ১৫ বসতঘর

আগুনে পুড়ে ছাই ১৫ বসতঘর

  • শনিবার, ২২ জানুয়ারী ২০২২, ১৬:৩১
  • ৫৫৫

 আগুনে পুড়ে ছাই ১৫ বসতঘর

নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ১৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ২টায় উপজেলার মুশা হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এলাকাবাসী জানায়, গভীর রাতে টুলটুলি বেওয়ার রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তাদের বসতঘরে রাখা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডর আব্দুর রাজ্জাক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116931 ,   Print Date & Time: Friday, 5 June 2026, 02:16:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group