• হোম > ক্রিকেট | খেলা > টসে জিতে বোলিংয়ে ঢাকা

টসে জিতে বোলিংয়ে ঢাকা

  • রবিবার, ২৩ জানুয়ারী ২০২২, ১০:৩৯
  • ৪৫৬

 টসে জিতে বোলিংয়ে ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ বরণ করা উভয় দলের সামনেই এখন ঘুরে দাঁড়ানোর মিশন। সেই লক্ষ্যে ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচে। উদ্বোধনী দিনে মাঠে নেমে কোনো দলই অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফরচুন বরিশালের কাছে পরাজয় বরণ করে। মিনিস্টার ঢাকাকে হারায় খুলনা টাইগার্স।

মিনিস্টার ঢাকা :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ শেহজাদ, ইসুরু উদানা ও আন্দ্রে রাসেল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :

কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116953 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:01:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group