• হোম > বিনোদন > নতুন মা প্রিয়াঙ্কাকে অভিনব শুভেচ্ছা জানিয়ে যা বললেন আনুশকা

নতুন মা প্রিয়াঙ্কাকে অভিনব শুভেচ্ছা জানিয়ে যা বললেন আনুশকা

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ০৯:৩৫
  • ৫২৫

আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক

সম্প্রতি, নেটমাধ্যমে মা হওয়ার খবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জানিয়েছিলেন, সারোগেসিক মাধ্যমে মা-বাবা হলেন তিনি আর নিক। গভীর রাতেও সেই খবর হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে শনিবার সকাল থেকে তা নিয়ে আলোচনা আরও বাড়ে। বহু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এই যুগলকে।

বলিউডের থেকে হলিউডে সময় বেশি দিলেও, এখানেও প্রিয়াঙ্কার বন্ধুর সংখ্যা কম নয়। লারা ভূপতি, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল— অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়াতেই।

এবার সেই তালিকায় যোগ হলো আনুশকা শর্মার নাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট-পত্নী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস, দু’জনের জন্যেই রইল শুভেচ্ছা। অনাস্বাদিত আনন্দ ভাগের অভিজ্ঞতা এবং ভালোবাসা তো বটেই, পাশাপাশি রাত জাগার জন্যও একেবারে প্রস্তুত হয়ে থেকো। আর পুঁচকেটিকেও অফুরান ভালোবাসা।’
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117012 ,   Print Date & Time: Monday, 2 March 2026, 02:08:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group