• হোম > ঢাকা | বাংলাদেশ > রাস্তায় পড়ে থাকা কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি করল পুলিশ

রাস্তায় পড়ে থাকা কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি করল পুলিশ

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১০:১৯
  • ৫১৪

 মো. সিদ্দিক। সংগৃহীত ছবি

রাস্তায় পড়ে থাকা করোনা (কোভিড-১৯) রোগীকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়েছে সবুজবাগ থানার পুলিশ। রোগীর নাম মো. সিদ্দিক (৫৫)।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, বুধবার সকালে জনৈক ব্যাক্তি থানায় সংবাদ দেন একটি লোক অসুস্থ অবস্থায় মাদারটেক মাজার গলিতে পড়ে আছেন। এ সংবাদের ভিত্তিতে সেখান থেকে অসুস্থ ওই লোকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে।

জানা গেছে, লোকটির বাড়ি গাজীপুরের কালিগঞ্জে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মুগদায় ভর্তি করার পর সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল কর্তিপক্ষ জানায়, রোকটি করোনায় আক্রান্ত। পরে তারা রোগীটিকে রেফার করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117043 ,   Print Date & Time: Thursday, 19 March 2026, 10:22:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group