• হোম > ঢাকা | বাংলাদেশ > কিশোরগঞ্জে ১৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জে ১৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১০:২৪
  • ৫৭৮

 ---

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ১৮০০ পিস ইয়াবাসহ ইসরাফিল (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুর সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‌্যাব -১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতার ইসরাফিল বাজিতপুর উপজেলার সাতুটা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইসরাফিলকে ১,৮০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসরাফিলকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বি এন এম. শোভন খান জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাজিতপুর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117049 ,   Print Date & Time: Wednesday, 6 May 2026, 07:55:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group