• হোম > অন্যান্য > দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৬:৫১
  • ৫২১

 দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

ভোলার দৌলতখানে আব্দুল খালেক নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী মাদ্রাসা সংলগ্ন মুনাফ পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আব্দুল খালেকের পরিবারের সঙ্গে একই বাড়ির মোফাজ্জলের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক মাস আগে উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটে।

আব্দুল খালেকের মা মরিয়ম বেগম জানান, তার ছেলে কয়েক দিন আগে বাড়িতে আসেন। আজ সকালে তিনি বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়না হন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় এসে পৌঁছালে জমি সংক্রান্ত বিরোধের জেরে পথরোধ করে মোফাজ্জল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা করে। এ সময় তিনি গুরুতর আহত হলে বাড়িতে আনা হয়। পরে আহত অবস্থা্য় তাকে বাড়ি থেকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেনাসদস্যর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117095 ,   Print Date & Time: Wednesday, 24 June 2026, 05:30:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group